তৃণমূলের মহিলা প্রধানের বাড়ি থেকে বিপুল পরিমাণে সরকারি ত্রান সামগ্রি আম বাগান থেকে উদ্ধার

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: শনিবার ৩০,মে :: উত্তর ২৪ পরগনার বসির হাট মহকুমার বসিরহাট ২ নম্বর ব্লকের শিকরা কুলিং গ্রাম পঞ্চায়েতের জাফরপুর গ্রামের ঘটনা তৃণমূলের পঞ্চায়েত প্রধান নাজমুর নাহার স্বামী সানিয়াস মন্ডল এলাকায় দাপুটের নেতা ।

দীর্ঘদিন ধরে তাদের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ করছিল । সরকারি ত্রাণ মানুষকে না দিয়ে সেগুলো আত্মসাৎ করা, আবাস যোজনার কাটমানি থেকে শুরু করে একাধিক দুর্নীতির অভিযোগ করছিল ।

বসিরহাট বিজেপির সাংগঠনিক জেলার সম্পাদক তাপস দাস বলেন প্রধান ও তার স্বামীর বিরুদ্ধে ইতিমধ্যে তার বাড়িতে পুলিশ ও কেন্দ্র বাহিনী তল্লাশি করছে আমরা হাতেনাতে ধরেছি কয়েক লক্ষ টাকার ত্রানের মাল উদ্ধার করেছে ।

অভিযোগ পঞ্চায়েত প্রধান ও তার স্বামী সরকারি ত্রান অজ্ঞাত জায়গায় রেখেছিল সেগুলো কখনো বস্তার মধ্যে আবার কখনো বাগানের মধ্যে পড়ে পড়ে নষ্ট হচ্ছিল । সাধারণ মানুষ এর থেকে বঞ্চিত হয়েছে। আমরা চাই এই সঠিক উপযুক্ত তদন্ত করে আইনি আওতায় এনে এদের উপযুক্ত তদন্ত করে শাস্তি দিক প্রশাসন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × five =