মন্দিরে পূজো দিয়ে লোক ভবনের উদ্দেশ্যে বেরোলেন নোয়াপাড়ার বিধায়ক, পরিবহন দপ্তরই হাতে থাকতে পারে অর্জুন সিং এর

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নোয়াপাড়া :: সোমবার ১,জুন :: নোয়াপাড়া বিধানসভা থেকে বিধায়ক হয়েছেন ব্যারাকপুরের দাপুটে নেতা অর্জুন সিং। তৃণমূল জমানায় চারবার বিধায়ক, বিজেপি হয়ে একবার সংসদ, আবার ফের বিধায়ক।

পাঁচবারের বিধায়ক একবারের সংসদ এখানে পোড় খাওয়া রাজনীতিবিদ অর্জুন সিং এবার শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভায় জায়গা পেতে চলেছেন। ইতিমধ্যেই লোক ভবন থেকে অর্জুন সিং এর কাছে ফোন এসেছে মন্ত্রিত্ব শপথ নেওয়ার জন্য।

আজ মন্ত্রীত্ব শপথ নিতে চললেন অর্জুন সিং । দীর্ঘদিন রাজনীতি প্রথমে তিনি ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান পরে বিধায়ক এবং সাংসদ এরপর তিনি এবারের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়ে নোয়াপাড়া তে জয়ী হয়।

আজ মন্ত্রীত্বের ডাক পান তারপর আজ তার শপথ গ্রহণ। বাড়ি থেকে বেরিয়ে তিনি প্রথমে তার বাড়ির সামনে মন্দিরে পুজো দিলেন তারপর কাকিনারা বাজার ফলহারি বাবা মন্দিরে পুজো দেন।

তবে তিনি সাংবাদিকের মুখোমুখি হয়ে বলেন ,সরকার আমার যে দায়িত্ব দেবে সেটাই নিষ্ঠার সাথে পালন করব। তবে আজকে থেকে দায়িত্ব অনেক বেড়ে গেল।

সূত্রের খবর পরিবহন দপ্তরের দায়িত্ব পেতে চলেছেন নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং। যদিও এর পাশাপাশি শ্রমদপ্তরের দায়িত্ব নিয়েও চলছে কানাঘুষো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + 8 =