ছাত্রীদের বিদায় সংবর্ধনা উপলক্ষে আবেগঘন অনুষ্ঠানের আয়োজন করল ফালাকাটা ব্লকের জটেশ্বর উচ্চ বালিকা বিদ্যালয়।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ফালাকাটা :: বৃহস্পতিবার ৪,জুন :: দ্বাদশ শ্রেণির ছাত্রীদের বিদায় সংবর্ধনা উপলক্ষে আবেগঘন অনুষ্ঠানের আয়োজন করল ফালাকাটা ব্লকের জটেশ্বর উচ্চ বালিকা বিদ্যালয়।

দীর্ঘ স্কুলজীবনের স্মৃতি, বন্ধুত্ব ও শিক্ষিকাদের স্নেহকে সঙ্গে নিয়ে নতুন জীবনের পথে পা রাখতে চলা ছাত্রীদের দই-ফোঁটা দিয়ে শুভেচ্ছা ও আশীর্বাদ জানান শিক্ষিকারা।

বিদ্যালয়ের পক্ষ থেকে তাঁদের হাতে তুলে দেওয়া হয় কলম ও বিদ্যালয়ের স্মৃতি বিজড়িত ছবি। পরে সকলের জন্য মধ্যাহ্নভোজেরও ব্যবস্থা করা হয়। এদিন মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের পঞ্চম স্থানাধিকারী জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের ছাত্র স্বরূপ কণ্ঠকে সংবর্ধনা জানানো হয়।

পাশাপাশি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতিত্ব অর্জনকারী জটেশ্বর উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীরাও সম্মানিত হন।

বিদায়ের আবেগ ও সাফল্যের গৌরবে ভরা অনুষ্ঠানে ছিল স্মৃতিচারণ, আনন্দ ও ভবিষ্যতের স্বপ্ন। বিদ্যালয় কর্তৃপক্ষের আশা, প্রাক্তনীরা আগামী দিনে নিজেদের সাফল্যের মাধ্যমে বিদ্যালয়ের নাম আরও উজ্জ্বল করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + seven =