অন্নপূর্ণা ভান্ডার যোজনার প্রাপকদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হল ফালাকাটায়

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ফালাকাটা :: বৃহস্পতিবার ৪,জুন :: অন্নপূর্ণা ভান্ডার যোজনার প্রাপকদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হল ফালাকাটায়। মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনের পর ফালাকাটা পুরসভায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রাপকদের হাতে শংসাপত্র তুলে দেন আলিপুরদুয়ারের জেলাশাসক ময়ূরী বসু।

একই দিনে ফালাকাটা ব্লক অফিসেও যোজনার প্রাপকদের হাতে শংসাপত্র প্রদান করা হয়। সেখানে উপস্থিত ছিলেন সমষ্টি উন্নয়ন আধিকারিক আদৃতা সমাদ্দার।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আবেদনপত্র জমা দেওয়ার অল্প সময়ের মধ্যেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সহায়তার টাকা পৌঁছে গিয়েছে।

যোজনার সুবিধা দ্রুত হাতে পাওয়ায় খুশি প্রাপকরা। তাঁদের বক্তব্য, আবেদন করার কিছুদিনের মধ্যেই সরকারি সহায়তা পাওয়ায় সংসারের নিত্য প্রয়োজনীয় খরচ মেটাতে সুবিধা হবে। অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন আধিকারিক ও উপভোক্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × five =