বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে এক গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টা, পুলিশের জালে গ্রেপ্তার অভিযুক্ত যুবক

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শান্তিপুর :: শুক্রবার ৫,জুন :: নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া এলাকায় এক গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, স্বামী বাড়িতে না থাকার সুযোগে প্রতিবেশী এক যুবক গভীর রাতে ওই গৃহবধূর বাড়িতে ঢুকে জোরপূর্বক শ্লীলতাহানির চেষ্টা করে।

ঘটনার সময় গৃহবধূ চিৎকার শুরু করলে অভিযুক্ত যুবক সেখান থেকে পালিয়ে যায়।পরবর্তীতে স্থানীয় প্রতিবেশীরা একত্রিত হয়ে ওই গৃহবধূকে নিয়ে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নেয় পুলিশ। গ্রেফতার করে অভিযুক্ত যুবককে ।

ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। এদিকে ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছান বিজেপির নেতা ও কর্মীরা। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং কোনওভাবেই মেনে নেওয়া যায় না।

দলের দাবি, তারা কখনও এ ধরনের অপরাধকে প্রশ্রয় দেয় না। পাশাপাশি প্রশাসনের সঙ্গে কথা বলে অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 1 =