নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চাপড়া :: শনিবার ৬,জুন :: ঝড়-বৃষ্টির পর দীর্ঘ সময় কেটে গেলেও মেরামত করা হয়নি ছিঁড়ে পড়া বিদ্যুতের তার। আর সেই চরম গাফিলতির খেসারত দিতে হলো দুটি তাজা প্রাণকে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হলো এক মহিলা ও তাঁকে বাঁচাতে যাওয়া এক যুবকের।
মৃতদের নাম চম্পা দাস (৫০) ও ভোলা ঘোষ(৪০) ঘটনাটি ঘটেছে নদিয়ার চাপড়া থানার শোনপুকুর দাসপাড়া এলাকায়।
খবর পেয়ে ঘটনাস্থলে চাপড়া থানার পুলিশকে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তর জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠিয়েছে। প্রশ্ন উঠেছে,ঝড়ে ছিঁড়ে পড়ার পর সেই তার বিদ্যুৎ দপ্তর তা কেন সরায় নি ঘটনাস্থল থেকে।
শুধুমাত্র বিদ্যুৎ দপ্তরের গাফিলতির ফলেই মৃত্যু হয়েছে এই দুজনের। একই সাথে এলাকাবাসী দাবি করেছে মৃত দুজনে যাতে পর্যাপ্ত ক্ষতিপূরণ পায় তার ব্যবস্থা করুক সরকার।
আর এই গাফিলতির জন্য বিদ্যুৎ দপ্তরকেই সকলে দায়ী করেছে। যেহেতু বিদ্যুৎ দপ্তরের গাফিলতির ফলেই মৃত্যু হয়েছে দুজনের। তাই খুবই শংকিত সাধারণ মানুষজন।

