ভাঙড় বিস্ফোরণ মামলায় গ্রেপ্তার শওকত মোল্লা, আদালত চত্বরে বিক্ষোভ ও স্লোগান

সুদেষ্ণা মন্ডল  :: সংবাদ প্রবাহ :: ভাঙড় :: শনিবার ৬,জুন :: ভাঙড় বিস্ফোরণ মামলায় গ্রেপ্তার হওয়া প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে শনিবার নগর দায়রা আদালতে তোলা হলে আদালত চত্বর উত্তপ্ত হয়ে ওঠে। কড়া নিরাপত্তার মধ্যেই তাঁকে আদালতে আনা হয়।

এদিন আদালত চত্বরে ক্যানিং এলাকা থেকে আসা একদল বাসিন্দা এবং বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভ করতে দেখা যায়। বিক্ষোভকারীদের একাংশ বিভিন্ন স্লোগান দেওয়ার পাশাপাশি “মাছ চোর” বলেও স্লোগান তোলেন বলে প্রত্যক্ষদর্শীদের দাবি।

তদন্তকারী সংস্থার দাবি, গত ১৯ মার্চ দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের দক্ষিণ বামুনিয়া এলাকায় বিস্ফোরণের ঘটনায় একজনের মৃত্যু এবং কয়েকজন গুরুতর আহত হন। সেই মামলার তদন্তভার পরে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র হাতে যায়। তদন্তের অগ্রগতিতে শওকত মোল্লার নাম সামনে আসে বলে সূত্রের খবর।

শুক্রবার রাতে কলকাতার উপকণ্ঠ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে এনআইএ। তদন্তকারী সংস্থার দাবি, মামলার অন্যতম প্রধান সন্দেহভাজন হিসেবে তাঁকে খোঁজা হচ্ছিল। গ্রেপ্তারের পর তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য এনআইএ দফতরে নিয়ে যাওয়া হয়।

এদিন আদালতে তোলার সময় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। আদালত চত্বরের বিভিন্ন প্রবেশপথে ব্যারিকেড বসানো হয় এবং সাধারণ মানুষের প্রবেশে নিয়ন্ত্রণ আরোপ করা হয়। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের কয়েক দফা বচসার ঘটনাও ঘটে বলে জানা যায়, যদিও বড় ধরনের কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

শওকত মোল্লার আইনজীবীদের দাবি, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আদালতে তাঁরা তদন্তকারী সংস্থার দাবির বিরোধিতা করেন। অন্যদিকে এনআইএ-র পক্ষ থেকে জানানো হয়, বিস্ফোরণ মামলার ষড়যন্ত্র, বিস্ফোরক তৈরির নেটওয়ার্ক এবং ঘটনায় জড়িত অন্যান্য ব্যক্তিদের সঙ্গে শওকত ও গ্রেপ্তার হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + 8 =