প্রচণ্ড গরম – বিজেপির তরফ থেকে পথচারীদের মধ্যে জুস বিতরণ

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শনিবার ৬,জুন :: উত্তর থেকে দক্ষিণ দাবদাহে বেসামাল পরিস্থিতি। গোটা রাজ্যজুড়ে গরমের প্রকোপ বাড়ছে। গরমের কারণে অস্বস্তি ক্রমশ বাড়ছে। সর্বোচ্চ তাপমাত্রা যেরকম লাফিয়ে লাফিয়ে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা ক্রমশ উর্ধ্বমুখী। সকাল হতেই সূর্যের রোদের দাপট।

আজ বিজেপি টাউন মণ্ডল-৩ নম্বর কমিটির উদ্যোগে প্রচণ্ড গরমের প্রভাব কমাতে পথ চলতি সাধারণ মানুষের মধ্যে শীতল পানীয় (জুস) বিতরণ করা হয়। বিধান রোড সংলগ্ন গোষ্ঠ পাল স্ট্যাচুর কাছে এই কর্মসূচি করা হয়এই কর্মসূচিতে এলাকার কর্মী ও নেতৃত্ব অংশ নেন। দুপুরের তীব্র রোদে ক্লান্ত পথচারী, শ্রমিক ও যাত্রীদের হাতে জুস তুলে দিয়ে সাময়িক স্বস্তি দেওয়ার চেষ্টা করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, গ্রীষ্মের এই কঠিন সময়ে মানুষের পাশে দাঁড়ানো এবং জনসেবামূলক কাজ চালিয়ে যাওয়াই তাদের মূল লক্ষ্য। আগামীকাল তারা এই কর্মসূচি করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − eleven =