জোর করে কারখানার জমি দখলের অভিযোগ প্রাক্তন পুরপ্রধান শংকর আঢ্য-র বিরুদ্ধে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বনগাঁ :: রবিবার ৭,জুন :: তৃণমূল কংগ্রেসের সরকার থাকাকালীন এক সময়ের দৌর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা তথা বনগাঁ পুরসভা প্রাক্তন পুরপ্রধান শংকর আঢ্য-র বিরুদ্ধে গুরুতর অভিযোগ নিয়ে এলেন বনগাঁর প্রতাপগড়ের বাসিন্দা রাজা বিশ্বাস।

শংকর আঢ্য-র বিরুদ্ধে রাজা বিশ্বাস ইতিমধ্যেই গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। রাজা ও তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, যশোর রোডের পাশে গাইঘাটার দোগাছিয়া এলাকায় ৪৮ শতক জমির উপরে রাজা বিশ্বাসের একটি আইসক্রিম কারখানা ছিল।

                                                                      বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শংকর আঢ্য।

ওই আইসক্রিম কারখানাটির মান উন্নয়নের কথা বলে ২০১৭ সালে শংকরবাবু রাজার সঙ্গে যোগাযোগ করেন। সরল বিশ্বাসে রাজা তাঁর কথায় রাজি হয়ে যান। অভিযোগ, পরের বছরই শংকরের লোকজন ওই আইসক্রিম কারখানায় তালা বন্ধ করে দেন।

তার কিছুদিন পরে রাতে জোর করে রাজার কাছ থেকে ওই জমি লিখিয়ে নেন বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শংকর আঢ্য।

শংকরের প্রতাপে রাজা তখন কোনও কথা বলতে পারেননি। সেদিন ভয়ে তাঁর পাশে কেউ দাঁড়াতে সাহস করেনি। রাজ্যে পালাবদলের পর ভয় ভেঙে অনেকেই তৃণমূল নেতাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন।

রাজাও তার কারখানার জমি ফেরত পেতে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেছেন। যদিও অভিযুক্ত শংকর আঢ্য-র সঙ্গে যোগাযোগ করা যায়নি৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 3 =