রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার পেতেন ৩ লক্ষ পুরুষ – মুখ্যমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::কলকাতা :: রবিবার ৭,জুন :: নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির বিশেষ প্রশিক্ষণ শিবিরে যোগ দিয়ে এক বিস্ফোরক দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ।

তিনি স্পষ্ট জানান, বিগত তৃণমূল সরকারের আমলে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে বিপুল অঙ্কের আর্থিক দুর্নীতি হয়েছে।

প্রায় ২৭ লক্ষ এমন ভুয়ো উপভোক্তা চিহ্নিত করা হয়েছে, যাঁদের ভোটার তালিকাতেই নাম নেই (যার মধ্যে সিএএ আবেদনকারীরাও রয়েছেন)। প্রকল্পের নিয়ম ভেঙে প্রায় ৩ লক্ষ পুরুষ এতদিন এই আর্থিক সুবিধা নিচ্ছিলেন।

পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, দুর্নীতিবাজদের জায়গা দিতে গেলে গোটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডকেই জেলে পরিণত করতে হবে। শুভেন্দু অধিকারীর কটাক্ষ, “বিগত সরকারের দুর্নীতির জেরে যেখানেই হাত দেওয়া হচ্ছে, সেখান থেকেই পচা দুর্গন্ধ বেরোচ্ছে।”

পাশাপাশি কেন্দ্রের প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’র পক্ষে সওয়াল করে তিনি বলেন, জনগণের ট্যাক্সের টাকা এভাবে জলে ফেলা যায় না। সরকার ইতিমধ্যে ৫০ লক্ষ উপভোক্তাকে অন্নপূর্ণার ভাণ্ডার দিয়ে দিয়েছে বলেও জানান তিনি।

সিএএ-র আওতার বাইরে থাকা প্রায় ৪,৮০০ জন অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে ইতিমধ্যেই সীমান্ত পার করা হয়েছে। বর্তমানে ‘হোল্ডিং সেন্টারে’ থাকা বাকি ৮৩৬ জনকেও দ্রুত পাঠানোর প্রক্রিয়া চলছে। শুভেন্দু জানান, আগামী ১ আগস্ট থেকে শুরু হতে চলেছে জনগণনার কাজ।

১৫ আগস্ট পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে প্রাথমিক সমীক্ষা হবে। ১৬ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিটি বাড়ির চূড়ান্ত সদস্য সংখ্যা গণনা করা হবে। ২০২৭ সালের ফেব্রুয়ারি তে সামগ্রিক প্রক্রিয়া শেষ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 7 =