নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোলাঘাট :: মঙ্গলবার ৯,জুন :: পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের প্রশাসনিক আধিকারিকদের নিয়ে আজ মঙ্গলবার বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিন জেলার সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করতেই এই বৈঠক। কোলাঘাটের বলাকা মঞ্চে সকাল ১১টায় বৈঠক করতে চলেছেন তিনি।
এদিনের বৈঠকে হাজির থাকবেন তিন জেলের জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, মহকুমা শাসক, ব্লক উন্নয়ন আধিকারিক, বিধায়ক ও সাংসদরা। একাধিক দফতরের আধিকারিক থেকে তিন জেলার পুলিশ আধিকারিকরাও বৈঠকে হাজির থাকবেন।
আইন শৃঙ্খলা, উন্নয়নমূলক অগ্রগতি, কাজের পর্যালোচনার লক্ষ্যে পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, আইসি সহ অন্যান্যরা হাজির থাকবেন।
সূত্রের খবর, বৈঠক শেষে বেরিয়ে মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকার ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর করতে বদ্ধপরিকর এবং সেই লক্ষ্যেই প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, তাঁর সঙ্গে ঘাটালের সাংসদ দেবের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। বর্তমান রাজ্য সরকারও চায়, ঘাটাল মাস্টার প্ল্যান হোক |
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কোলাঘাটের এই বৈঠক কেবল তিন জেলার প্রশাসনিক খতিয়ান নেওয়ার আসর ছিল না; বরং তা ছিল এক সুনিপুণ রাজনৈতিক চাল। শুভেন্দু অধিকারী যে কেবল নিজের গড় সামলাচ্ছেন না,
বরং বিরোধী শিবিরের অসন্তুষ্ট অংশকে কাছে টেনে নিজের পায়ের তলার মাটি আরও শক্ত করছেন। এ দিনের কোলাঘাট তার জ্বলন্ত প্রমাণ। এখন দেখার, শিউলি-দিনেনদের এই ‘বৈঠক-রাজনীতি’ আগামী দিনে বাংলার বিধানসভায় কী নতুন সমীকরণ বয়ে আনে।

