জাকির আলী :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: মঙ্গলবার ৯,জুন :: প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং তাঁর স্ত্রী মধুছন্দা সেনের সংস্থার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন আন্তর্জাতিক পর্যটন সংস্থার কনসালট্যান্ট জয়দীপ মুখোপাধ্যায়।
এই ঘটনায় ইতিমধ্যেই কলকাতার পুলিশ কমিশনার, ডিজিপি এবং বৌবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযোগে জানা যায় ২০২২ সালে ইন্দ্রনীল সেনের স্ত্রীর সংস্থা ‘মাস আর্ট’ দাবি করেছিল যে, ইউনেস্কো তাদের পার্টনার হয়েছে।
সেই মর্মে কলকাতার ২৪টি দুর্গাপুজোর মণ্ডপ ঘোরানোর নাম করে টিকিট বিক্রি করেছিল সংস্থাটি। জয়দীপের অভিযোগ, পরে জানা যায় ইউনেস্কোর সঙ্গে ওই সংস্থার কোনো সম্পর্কই ছিল না, বরং ইউনেস্কোর নাম ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে অর্থ উপার্জন করা হয়েছে।
এর আগে কিছু সঙ্গীত শিল্পী অভিযোগ দায়ের করেন যে সরকারি অনুষ্ঠানে তাদের গান গাইয়ে তার পারিশ্রমিক থেকে কাটমানি নেওয়া হয়েছে । এইসব অভিযোগের ভিত্তিতে এখন প্রসাশন কি করবেন তার দিকেই তাকিয়ে আম জনতা ।

