প্রকাশ্যে পশু জবাই ও সরকারি নির্দেশিকা লঙ্ঘনের অভিযোগে প্রধান নগর থানায় স্মারকলিপি দিল হিন্দু সভ্য সমাজ

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: মঙ্গলবার ৯,জুন :: প্রকাশ্যে পশু জবাই এবং সরকারি নির্দেশিকা অমান্য করে মাংস বিক্রির অভিযোগ তুলে মঙ্গলবার প্রধান নগর থানায় স্মারকলিপি দিল হিন্দু সভ্য সমাজ।

সংগঠনের দাবি, পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুযায়ী মাংসের দোকানে নির্দিষ্ট আচ্ছাদন বা কালো কাঁচ ব্যবহার বাধ্যতামূলক হলেও চম্পাসারি থেকে দেবীডাঙা পর্যন্ত একাধিক দোকানে সেই নিয়ম মানা হচ্ছে না।অভিযোগ, বহু ক্ষেত্রে প্রকাশ্যেই পশু জবাই ও মাংস বিক্রি চলছে, যা সরকারি নির্দেশিকার পরিপন্থী।

এই অভিযোগকে সামনে রেখে সংগঠনের সদস্যরা প্রধান নগর থানার ভারপ্রাপ্ত আধিকারিকের হাতে একটি স্মারকলিপি তুলে দেন। স্মারকলিপিতে সরকারি নির্দেশ কঠোরভাবে কার্যকর করা এবং নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

হিন্দু সভ্য সমাজের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশাসন বিষয়টির প্রতি দ্রুত নজর দেবে বলেই তারা আশাবাদী। বিষয়টি নিয়ে এলাকায়ও আলোচনা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 11 =