আড়াই দিনে আফগানদের বিরুদ্ধে বড় জয় ভারতীয় ক্রিকেট দলের

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: মঙ্গলবার ৯,জুন :: সিরিজের একমাত্র টেস্টে বড় জয় ভারতের। সোমবার ঘরের মাঠে আফগানদের এক ইনিংস ও ৩০০ রানে পরাজিত করল ভারত।

আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে রেকর্ড তৈরি করল ভারত। ইনিংস ও রানের নিরিখে টেস্ট ম্যাচে সবচেয়ে বড় জয় গিল বাহিনীর। তবে আফগানিস্তানের বিরুদ্ধে বড় ব্যবধানে হারিও ভারত এখন পয়েন্ট তালিকায় ৬ নম্বর স্থানে রয়েছে।

উল্লেখ্য ২০২৭ জুন মাসে ইংল্যান্ডে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। গতবার ভারত ফাইনালে পৌঁছাতে পারিনি। তবে এবারও খুব একটা সুবিধা জনক অবস্থায় নেই ভারতীয় ক্রিকেট দল। পয়েন্ট তালিকায় তারা ৬ নম্বরে রয়েছে।

তালিকায় সবার উপরে অস্ট্রেলিয়া, দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলতে নামার আগে ভারত পয়েন্ট তালিকা ৬ নম্বর জায়গায় ছিল।

প্রসঙ্গত আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত ছিল না। সেই কারণে আফগানিস্তানকে হারিয়েও ভারতের পয়েন্ট তালিকায় উন্নতি হয়নি।

ভারত বনাম আফগানিস্তানের টেস্ট ম্যাচে ভারত প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৫৬৪ রান করে। জবাবে আফগানিস্তানের প্রথম ইনিংস তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ১৫২ রানে অলআউট হয়ে যায় গোটা দল। ফলো অন করতে নেমেও একেবারেই সুবিধা করতে পারেনি তারা।

দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয় অব্যাহত থাকে আফগানদের। ১১২ রানে অলআউট হয়ে যায় তারা। আফগানিস্তানের বিরুদ্ধে মাত্র আড়াই দিনে জয় ছিনিয়ে নেয় ভারত। আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের এক ম্যাচের টেস্টটি ছিল কার্যত রিহার্সেল পর্ব।

সামনে রয়েছে ভারতের কঠিন পরীক্ষা প্রথমে শ্রীলংকার বিরুদ্ধে খেলবে দুটি টেস্ট ম্যাচ। পরবর্তীতে রয়েছে নিউজিল্যান্ডের সফর। তারপর আবার নিজেদের ঘরের মাঠে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচটি টেস্ট ম্যাচের সিরিজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + 13 =