বসিরহাট ৫ নম্বর মন্ডলের সভাপতি টুকাই পাল সম্পাদক তপন সরকারের উদ্যোগে প্রায় ৫০ জনকে সেই অর্থ ফিরিয়ে দেওয়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: মঙ্গলবার ১০,জুন :: উত্তর ২৪ পরগনার বসিরহাটের মহকুমার বসিরহাট ১ নম্বর ব্লকের সাকচুড়া বাগুন্ডি গ্রাম পঞ্চায়েতের ইটিন্ডা ৫৬ নম্বর বুথের ঘটনাl গত ৮ দিন আগে তৃণমূলের পঞ্চায়েত সদস্যর দুলাল দাসের বাড়িতে চড়াও হয়েছিল গ্রামবাসীরা ।

নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুলাল দাস কে বসিরহাট থানার পুলিশ গ্রেপ্তার করে তিনি এখন জেল হেফাজতের রয়েছেনl কিন্তু উপভোক্তা নাছোড়বান্দা তাদের কাছে আবাস যোজনার ঘর পাইয়ে দিয়েছে তার জন্য কারোর ৫ ০০০ কাউর ১০,০০০ এমনকি ১৫,০০০ আবার ২০,০০০ হাজার টাকা পর্যন্ত নিয়েছে ওই তৃণমূলের মেম্বারে।এই নিয়ে প্রতিবাদ বিক্ষোভ হয় তারপর সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূলের মেম্বারের স্ত্রী ও দাদা যাদের কাছ থেকে কার্ড বানিয়ে নিয়েছেন তাদের ফিরিয়ে দেবেন অর্থ সেই মত আজ ইটিন্ডা একটি জায়গায় নামের তালিকা বের করে রীতিমতন নাম ডেকে প্রত্যেকের হাতে আবাস যোজনার কার্ড মানির টাকা ফেরত দিয়ে দেন ।

বসিরহাট ৫ নম্বর মন্ডলের সভাপতি টুকাই পাল সম্পাদক তপন সরকারের উদ্যোগে প্রায় ৫০ জনকে সেই অর্থ ফিরিয়ে দেওয়া হয়েছে টাকা পেয়ে খুশি বলছেন উপভোক্তা পেয়ে খুশি এখনো যেগুলো বাকি আছে ধাপে ধাপে সেই অর্থ ফিরিয়ে দেবেন বলে জানিয়েছেন তৃণমূল মেম্বারের স্ত্রী মীরা দাস ।

বলেন আবাস যোজনা কারো কাছে টাকা নেওয়া হয়েছিল আমার স্বামী এখন জেলে রয়েছেন বলেছেন ছেড়ে দেবেন সেই অর্থ আমরা ফিরিয়ে দিচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 5 =