লোকসভা ও রাজ্য সভায় ছিন্নভিন্ন হতে চলেছে তৃনমূল – অন্তত ১৯ জন সাংসদ ইতিমধ্যেই একটি বিদ্রোহী তালিকায়

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: মঙ্গলবার ১০,জুন :: ২৮ জন লোকসভা সাংসদের মধ্যে অন্তত ১৯ জন সাংসদ ইতিমধ্যেই একটি বিদ্রোহী তালিকায় স্বাক্ষর করেছেন বলে বিশেষ সূত্রে খবর। এর ফলে তৃণমূল কংগ্রেস সংসদে এক গভীর ও আড়াআড়ি বিভাজনের মুখোমুখি দাঁড়িয়ে।

দল না হারিয়ে একটি স্বতন্ত্র গোষ্ঠী বা উপদল তৈরি করতে হলে মোট সাংসদ সংখ্যার অন্তত দুই-তৃতীয়াংশের (২/৩) সমর্থন প্রয়োজন। ১৯ জন সাংসদ একজোট হওয়ায় তাঁরা সেই আইনি বাধা পার করতে সক্ষম হচ্ছেন।

এই বিদ্রোহী শিবিরের নেতৃত্বে রয়েছেন দল থেকে সদ্য পদত্যাগ করা বর্ষীয়ান নেত্রী কাকলি ঘোষ দস্তিদার। তিনি স্পিকারের দপ্তরে একটি চিঠি পাঠিয়েছেন বলে খবর।

তৃণমূলের অন্দরের এই বিদ্রোহী শিবিরে এই মুহূর্তে সবচেয়ে বড় চমক হিসেবে নাম জড়িয়েছে যাদবপুরের সাংসদ তথা যুবনেত্রী সায়নী ঘোষের ।

তাঁর পাশাপাশি বহরমপুরের হেভিওয়েট জয়ী প্রার্থী প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান এবং আসানসোলের তারকা সাংসদ শত্রুঘ্ন সিনহাও এই ১৯ জনের তালিকায় স্বাক্ষর করেছেন বলে সূত্রের খবর।

এখানেই শেষ নয়, রাজনৈতিক মহলে কান পাতলে শোনা যাচ্ছে, কলকাতা দক্ষিণ কেন্দ্রের সাংসদ মালা রায়ও এবার নাকি নেত্রীর সঙ্গ ত্যাগ করে বিদ্রোহী গোষ্ঠীর হাত ধরতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 5 =