সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: মঙ্গলবার ১০,জুন :: ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ১০ জুন ২০২৬ একটি বিশেষ তাৎপর্যপূর্ণ দিন হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। এই দিনে দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী স্বাধীন ভারতের ইতিহাসে সর্বাধিক সময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের অনন্য নজির গড়তে চলেছেন।
এই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য, সফল নেতৃত্ব ও দেশের অব্যাহত উন্নয়ন কামনায় রাজ্যজুড়ে বিভিন্ন উপাসনাস্থলে পূজা-অর্চনা, প্রার্থনা ও আরতির আয়োজন করা হয়েছে। সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়।
এরই অংশ হিসেবে শিলিগুড়ি সাংগঠনিক জেলার উদ্যোগে প্রধান নগরের রামকৃষ্ণ আশ্রমে এক প্রার্থনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী ড. শংকর ঘোষ। প্রার্থনা সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য, দীর্ঘ কর্মজীবন এবং দেশের সার্বিক অগ্রগতির জন্য বিশেষ প্রার্থনা করা হয়।

