সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বৃহস্পতিবার ১১,জুন :: মাঝে আর খানিক সময় তারপরেই শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ। ৩৯ দিন ধরে বিশ্ব ফুটবল যুদ্ধ চলবে। অংশগ্রহণ করছে মোট ৪৮ টি দেশ। এবার এই অর্থাৎ ২০২৬ বিশ্বকাপে সব থেকে বেশি সংখ্যক দেশ অংশ নিচ্ছে।
বিশ্বকাপ ফুটবলকে ঘিরে ইতিমধ্যেই গোটা বিশ্বে ফুটবলপ্রেমী দের মধ্যে উন্মাদনা চরমে পৌঁছেছে। বিশ্বকাপ ফুটবলের প্রাক্কালে শিলিগুড়িতে বিভিন্ন দেশের জার্সি ও পতাকার চাহিদা বাড়ছে।
দোকানগুলিতে লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন দেশের জার্সি ও পতাকা। ব্যবসায়ীরা জানিয়েছেন প্রতিবারের মতো এবারও চাহিদা রয়েছে।
ফুটবল প্রেমীরা বিভিন্ন দেশের ফুটবল জার্সি কিনতে বিভিন্ন দোকানগুলিতে ভিড় জমাচ্ছেন। শিলিগুড়ির বাজারে পর্তুগালের জার্সির সবথেকে বেশি।
নেপথ্যে কি সি আর সেভেন?( ক্রিশ্চিয়ানো রোনাল্ডো) পর্তুগালের স্টার ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পরিচিতি গোটা ফুটবল বিশ্বে তুঙ্গে।
৪০ পার করলেও তারুণ্য হারায়নি তাঁর । এখনো ফুটবল মাঠে তরুণ তুর্কি রোনাল্ডো। পর্তুগাল তথা গোটা বিশ্বের ফুটবলের প্রেক্ষাপটে উজ্জল নাম ক্রিস্টিয়ানো রোনাল্ডো।
তাঁর ফুটবল জাদুতে মুগ্ধ গোটা বিশ্ব ফুটবল। সে কারণেই হয়তো বাজারে পর্তুগালের জার্সির চাহিদা সব থেকে বেশি।
সব মিলিয়ে অন্য জায়গার মতো শিলিগুড়িতেও বিশ্বকাপ ফুটবলকে ঘিরে উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে।

