সার্টিফিকেট দিতে টাকা নেওয়ার অভিযোগ, কাউন্সিলরের মাথায় ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাবড়া :: শুক্রবার ১২,জুন :: সার্টিফিকেট লিখে দিতে টাকা নেওয়ার অভিযোগে কাউন্সিলরের মাথায় ডিম ছুড়লেন বিজেপি কর্মী-সমর্থকরা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবড়ায়।

সোচ্চার বিজেপি কর্মীরা টাকা ফেরতের মুচলেকা লিখে দেওয়ার দাবি তোলেন। অবশেষে মুচলেকা লিখে দিয়ে ওই কাউন্সিলর রেহাই পেলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে হাবরা পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে। ওই ওয়ার্ডের কাউন্সিলর দীপক দে হাবরা শ্রীচৈতন্য কলেজের অবসরপ্রাপ্ত কর্মী।

হাবরা পুরসভার কর্মী অশোক সাহা নামে এক ব্যক্তি ওয়ারিশন সার্টিফিকেটের জন্য গত কয়েকদিন ধরে কাউন্সিলরের বাড়িতে যাচ্ছেন। কিন্তু কাউন্সিলর তাঁকে সার্টিফিকেট দিচ্ছেন না। এদিন একদল বিজেপি কর্মী তার বাড়িতে হাজির হন।

                                     এক বিজেপি কর্মী দীপকবাবুর মাথায় ডিম ছুড়ে মারেন

কেন অশোকবাবুকে ওয়ারিশন সার্টিফিকেট দেওয়া হচ্ছে না, তা নিয়ে বাগবিতণ্ডা শুরু হয়। তারই মধ্যে এক বিজেপি কর্মী দীপকবাবুর মাথায় ডিম ছুড়ে মারেন। প্রাথমিক অভিঘাতে কাউন্সিলর হকচকিয়ে যান।

বিজেপি কর্মীদের অভিযোগ, সার্টিফিকেট লিখে দেওয়ার নাম করে দীপকবাবু অনেকের কাছ থেকে টাকা নিয়েছেন। সে সব টাকা ফেরত দিতে হবে।

যদিও কাউন্সিলর দীপকবাবুর দাবি, সার্টিফিকেট লিখে দেওয়ার জন্য তিনি কারো কাছ থেকে কখনও টাকা নেননি। তবে ওয়ার্ডের বিভিন্ন অনুষ্ঠানে তিনি চাদা নিয়েছেন। বিজেপি কর্মীরা তাকে টাকা ফেরতের মুচলেকা লিখে দিতে বলেন। দীপকবাবু মুচলেকা লিখে দিয়েছেন। তারপর পরিস্থিতি স্বাভাবিক হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − nineteen =