নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শুক্রবার ১২,জুন :: সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট ও উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে হেয়ার স্ট্রিট থানায় একটি মামলা রুজু হয়েছে।
গত ৯ মার্চ এসপ্ল্যানেডের দলীয় মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “…যদি আমরা না থাকি তখন এক সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না… ১ সেকেন্ডে দেবে ১২টা বাজিয়ে…।” এই মন্তব্যের পরই রাজ্যজুড়ে সমালোচনার ঝড় ওঠে।
অভিযোগকারীর দাবি, এই ধরনের মন্তব্য শুধুমাত্র সমাজবিরোধীই নয়, এটি শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করতে এবং গণতান্ত্রিক কাঠামোর ওপর আঘাত হানতে সক্ষম।
শুধু ৯ মার্চের ঘটনাই নয়, গত ২ জুন রানি রাসমণি রোডের সভা থেকে বাংলাদেশের ছাত্র নেতা ওসমান হাদির খুনের ঘটনা নিয়ে তিনি একটি মন্তব্য করেছিলেন। সেই বক্তব্যকে ঘিরেও শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় এক ব্যক্তি অভিযোগ দায়ের করেছেন।একের পর এক বিতর্কিত মন্তব্য এবং তার প্রেক্ষিতে পুলিশের দ্বারস্থ হওয়া—এই ঘটনা পরম্পরা কি কেবলই রাজনৈতিক কৌশল, নাকি বড় কোনো আইনি বিপদের ইঙ্গিত?

