প্রধানের গায়ে ডিম বৃষ্টি-পর পর ডিম মারছিলো উত্তেজিত জনতা – ডিমের আঘাতে পড়ে যান তিনি মাটিতে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কালনা :: শুক্রবার ১২,জুন :: পর পর ছোরা হলো গায়ে ডিম উত্তেজনা ডিম বৃষ্টি।

পূর্ব বর্ধমান জেলার কালনা দু নম্বর ব্লকের সাতগেছিয়া পঞ্চায়েতে প্রধান কে ডিম থেরাপি এলাকাবাসীদের।ডিমের আঘাতে তিনি পরে যান মাটিতে। পর পর ডিম বৃষ্টিতে তার পরনের পোষাক ভিজে যায়।প্রধান হরে কৃষ্ণ মন্ডল পঞ্চায়েতে আসার পরেই এলাকাবাসীরা ক্ষিপ্ত হয়ে ওঠে । এমএলএ সিদ্ধান্ত মজুমদারের সঙ্গে একটা মিটিংয়ের পর তিনি যখন বের হন পঞ্চায়েত থেকে তখন এলাকাবাসী তার ওপর ডিম ছুড়তে শুরু করে এবং চোর চোর স্লোগান দিতে শুরু করে।

অবশেষে এমএলএ সিদ্ধার্থ মজুমদার তাকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ কালনা থানায় নিয়ে আসে তাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 1 =