উত্তরবঙ্গে তিন দিনের চলচ্চিত্র উৎসব শিলিগুড়িতে

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শুক্রবার ১২,জুন :: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভানু মঞ্চে শুক্রবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল ডিএইচআরউমা (DHRUMA) ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ, তাঁর স্ত্রী, বিশ্ববিদ্যালয় ও জেলা প্রশাসনের আধিকারিকরা।দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ঐতিহ্য এবং উত্তরবঙ্গের সংস্কৃতিকে কেন্দ্র করে আয়োজিত এই তিন দিনের উৎসবে দেশ-বিদেশের নির্বাচিত স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র প্রদর্শিত হবে।প্রথম দিন থেকেই কার্শিয়াংয়ে শুরু হয়েছে চলচ্চিত্র প্রদর্শনী।

বিশেষ আকর্ষণ হিসেবে রেল স্টেশনের ক্যাফে এবং ডিএইচআর ট্রেনের কোচেও দেখানো হচ্ছে সিনেমা।রবিবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত পর্বের প্রদর্শনীর মাধ্যমে শেষ হবে এই চলচ্চিত্র উৎসব।

উত্তরবঙ্গের সংস্কৃতি,ঐতিহ্য ও স্বাধীন চলচ্চিত্রের মেলবন্ধনে উৎসব ঘিরে ইতিমধ্যেই উচ্ছ্বাস দেখা দিয়েছে সংস্কৃতিপ্রেমীদের মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + one =