তেঁপুল মির্জাপুর গ্রাম পঞ্চায়েতে ১৬-০ ভোটে প্রধান নির্বাচিত হলেন ঝুমা সর্দার

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: শনিবার ১৩,জুন :: পঞ্চায়েত সমিতির দুই আধিকারিকের উপস্থিতিতে ওপেন ব্যালটের মাধ্যমে অনাস্থা প্রস্তাবে ভোটাভুটিতে হেরে যান বসিরহাট মহকুমার স্বরূপনগর পঞ্চায়েত সমিতির অন্তর্গত তেঁপুল মির্জাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সঙ্গীতা কর।

অনাস্থার পক্ষে ভোট দেন ১৫ জন সদস্য। পঞ্চায়েতের ১৬ জন সদস্যের মতদানের মধ্য দিয়ে ঐক্যমতের ভিত্তিতে প্রধান নির্বাচিত হলেন ঝুমা সর্দার। উল্লেখ্য, তেঁপুল মির্জাপুর গ্রাম পঞ্চায়েতে মোট সদস্যের সংখ্যা ২২ জন।তার মধ্যে ১৫ নং বুথের শিখা সরকার এবং ১২ নং বুথের কৃষ্ণা দাস পঞ্চায়েত নির্বাচনের পর মারা যান।

প্রাক্তন প্রধান সঙ্গীতা কর ১৪ নং বুথ থেকে নির্বাচিত হয়েছিলেন। নবনিযুক্ত প্রধান ঝুমা সর্দার তৃণমূলের প্রতীকে জয়লাভ করেন ৫ নং বুথ থেকে। প্রাক্তন প্রধানের ভূমিকা নিয়ে রীতিমতো ক্ষোভের সৃষ্টি হয়েছিল আপামর জনসাধারণের মধ্যে।

রাস্তাঘাট, জলনিকাশি ব্যবস্থা সহ আবাস যোজনায় বাড়ি দেওয়া থেকে শুরু করে উন্নয়নমূলক কাজ নিয়ে প্রশ্নচিহ্নের মুখে প্রাক্তন। সেই জায়গায় দাঁড়িয়ে চ্যালেঞ্জ কতটা নিতে পারেন নিবনিযুক্ত প্রধান ঝুমা সর্দার ও করিৎকর্মা পঞ্চায়েত সদস্য সমীর সাহা এবং অন্যান্য পঞ্চায়েত সদস্যরা সেটাই এখন দেখার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + 11 =