নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাড়োয়া :: শনিবার ১৩,জুন :: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমা হাড়োয়া বিধানসভার গোপালপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের গোপালপুর তৃণমূলের অঞ্চল সভাপতি মনিরুল মোল্লা ও তার সাগরেদ চন্দন দাস কুকীর্তি ফাস করলো গ্রামের মহিলারা ।
নির্জন বাগানবাড়িতে নিয়ে গিয়ে মহিলাদের ডেকে অশ্লীল কাজ করতো। এমনকি সেখানে অনেক অবৈধ কাজ চলত । গ্রামবাসী পারমিতা দাস এর উদ্যোগে বেশ কিছু মহিলা সে গেট ভেঙে সেখানে ঘরে ঢুকে দেখে প্রচুর সরকারি মাল পড়ে রয়েছে পাশের বিছনা বালিশ উদ্ধার হয়েছে ।
চাঞ্চল্য ছড়িয়েছে অঞ্চল সভাপতি মনিরুল মোল্লা পলাতক অবিলম্বে তার গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখা গিয়েছে । গ্রামের মানুষ সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার হয়েছে। তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ।

