সরুপনগর সীমান্তে বিএসএফের জমি অধিগ্রহণ নিয়ে সমস্যা – পাশে সিপিএম নেতৃত্ব ও আইনজীবীরা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: শনিবার ১৩,জুন :: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমা স্বরূপনগর থানার বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের তারালি সীমান্ত থেকে আরসিকাটি ভারত-বাংলাদেশ সীমান্তের সোনাই নদীরপর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সীমান্তে জমি অধিগ্রহণ নিয়ে সমস্যা তৈরি হয়েছে।

এলাকার চাষী কৃষক গ্রামের মানুষ বলেন এর আগে ২০১৬ সীমন্ত সুরক্ষার নজরদারি জন্য নদীর এপার থেকে ১৫০ গজ মধ্যে দিয়ে তারকাটা দেয়া হবে কিন্তু এখন নতুন করে মাপজোক হয়েছে।বিএসএফ ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকসহ প্রশাসনিক কর্তারা জমি মাপতে গিয়ে তারা বলছেন নদীর পাড় থেকে ১,২০০গজ মধ্য দিয়ে জমি কাঁটাতার দেয়ার শুরু হবে।

এই নিয়ে রীতিমতো সীমান্তের মানুষ খোভে ফেটে পড়েন বলেন তাদের চাষের জমি থেকে বসতবাড়ি সবটাই কাঁটাতারের ওপারে চলে যাবে। তাই নিয়ে আজ হাকিমপুর ফুটবল মাঠে একটি প্রকাশ্য জমায়েত সভা হয় সীমান্তের মানুষের পাশে সিপিএম দাঁড়িয়েছে ।

স্বরূপনগরের সিপিএম নেতা হামাল উদ্দিন আহমেদ নেতৃত্বে হাইকোর্টের আইনজীবী শামীম আহমেদ বলেন দেশের আইন সংবিধান মেনে আমরা চলবো কিন্তু কেউ আইন ভাঙ্গলে আমাদের রাস্তা এবং আদালত রয়েছে আইনজীবীদের দল আপনাদের পাশে থাকবে।

আপনারা সঙ্ঘবদ্ধভাবে আমাদের সঙ্গে লড়াই করবেন। সীমান্তের গ্রামবাসীদের দাবি ২০১৬ সালে যেভাবে জমি মাপা হয়েছিল সেই মেনে জমি আমরা দেশে নিরাপত্তা সুরক্ষার জন্য দিতে প্রস্তুত কিন্তু সেটা আইন মেনে এইভাবে জমি অধিগ্রহণ করা যাবে না ।

কারণ আমাদের বাস্তবভিটেই চাষবাস থেকে শুরু করে জীবন জীবিকা পুরোটাই নষ্ট হবে। পাশাপাশি কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী তথা বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর বলেন এইটা আমার বিষয় না আমি কিছু বলতে পারব না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + 6 =