আবার ডিম থেরাপি টাকিতে – চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নমিতা দে’র স্বামী প্রদীপ দে কে লক্ষ্য করে ডিম ছুড়লেন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: টাকি :: মঙ্গলবার ১৬,জুন :: গ্রেপ্তার হওয়া কাউন্সিলারের স্বামীকে হাসপাতালে শারীরিক পরীক্ষা করে বেরোনোর সময় সাধারণ মানুষ তাকে লক্ষ্য করে ডিম ছড়লেন। টাকি চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নমিতা দে-র স্বামী প্রদীপ দে কে লক্ষ্য করে ডিম ছুড়লেন ।

টাকি পৌরসভার কাউন্সিলর এর স্বামী তথা টাকির অন্যতম প্রোমোটার এবং টাকি পৌরসভার ভাইস চেয়ারম্যান ফারুক গাজীর সঙ্গী প্রদীপ দে গ্রেফতার হয়েছে গতকাল রাতে । এর বিরুদ্ধে জোরপূর্বক জমি বাড়ি লিখিয়ে নেওয়া ।জাল দলিল করে জমি বাড়ি হাতানো , টাকি পৌরসভার ভাইস চেয়ারম্যান ফারুক গাজীর সাথে মিশে এলাকায় একাধিক অবৈধ প্রমোটিং করা ছাড়াও বিভিন্ন অভিযোগ রয়েছে হাসনাবাদ থানায় ।

গতকাল রাতে প্রদীপ দে কে গ্রেপ্তার করে হাসনাবাদ থানার পুলিশ । অন্যদিকে তার স্ত্রী কাউন্সিলর নমিতা দে পলাতক ।

আজ প্রদীপ দে’কে আদালতে পাঠানোর আগে তার শারীরিক পরীক্ষা করার জন্য টাকি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় পুলিশ । সেখান থেকেই তাকে বের করার সময় ক্ষুব্ধ জনতা তাকে লক্ষ্য করে ডিম ছুড়তে থাকে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 − 1 =