ফালাকাটা ব্লকের তৃণমূল পরিচালিত গুয়াবরনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান ‘তাপসী গোলদার সরকার’ পদত্যাগ করলেন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ফালাকাটা :: মঙ্গলবার ১৬,জুন :: ফালাকাটা ব্লকের তৃণমূল পরিচালিত গুয়াবরনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান তাপসী গোলদার সরকার পদত্যাগ করলেন। তাঁর সঙ্গে পঞ্চায়েত সদস্য প্রশান্ত বর্মন ও জয়ন্ত বর্মনও ইস্তফাপত্র জমা দেন।

এদিন তাঁরা ফালাকাটা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক (বিডিও)-এর দপ্তরে গিয়ে সরাসরি পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগের কারণ সম্পর্কে তাপসী গোলদার সরকার জানান, সম্পূর্ণ ব্যক্তিগত কারণেই তিনি প্রধান পদ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন।

তবে এই পদত্যাগকে ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পরবর্তী পদক্ষেপ বিধি মেনেই গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × two =