ফ্ল্যাট দেওয়ার নাম করে প্রায় এক কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠল এক প্রোমোটারের বিরুদ্ধে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বুধবার ১৭,জুন :: অভিযোগ, প্রায় দুই বছর আগে মালদা শহরের পিরোজপুর এলাকায় একটি জমি দেখিয়ে সেখানে বহুতল আবাসন নির্মাণের প্রতিশ্রুতি দেন নির্মাল্য চক্রবর্তী নামে এক প্রোমোটার।

সেই প্রকল্পে ফ্ল্যাট ও পার্কিং বুকিংয়ের জন্য একাধিক ব্যক্তির কাছ থেকে লক্ষাধিক টাকা নেওয়া হয় এবং চুক্তিপত্রও করা হয়। অভিযোগকারীদের দাবি, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নির্মাণকাজ শুরু হয়নি। বর্তমানে জমিটি ফাঁকাই পড়ে রয়েছে।প্রোমোটারের সঙ্গে যোগাযোগেরও চেষ্টা করা হলেও মোবাইল ফোনে কোনও সাড়া পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ। ফলে ফ্ল্যাটের আশায় টাকা বিনিয়োগ করা প্রায় ১৫টি পরিবার চরম অনিশ্চয়তা ও হতাশার মধ্যে পড়েছেন।

প্রোমোটারের কোনও খোঁজ না পেয়ে সোমবার প্রতারিত পুরুষ ও মহিলারা একত্রিত হয়ে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 1 =