ভোট-পরবর্তী হিংসার অভিযোগে হুগলির বলাগড় থেকে গ্রেপ্তার বোলপুরের তৃণমূল নেতা ইন্দ্রজিৎ রায়।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বলাগড় :: বৃহস্পতিবার ১৮,জুন :: ভোট-পরবর্তী হিংসার অভিযোগে হুগলির বলাগড় থেকে গ্রেপ্তার বোলপুরের তৃণমূল নেতা ইন্দ্রজিৎ রায়। তিনি বোলপুর পুরসভার ২০ নন্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের স্বামী।

রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিনহা-র ঘনিষ্ঠ এবং তৃণমূল শ্রমিক সংগঠনের টাউন সভাপতি ইন্দ্রজিৎ রায় (হারু)-কে গ্রেফতার করল বোলপুর থানার পুলিশ। ভোট-পরবর্তী হিংসার একটি মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।অভিযোগ, ২০২১ সালে বিজেপি নেতা সুনীল সাঁতরার উপর হামলা, তাঁর বাড়িতে ভাঙচুর এবং লুটপাটের ঘটনায় ইন্দ্রজিৎ রায়ের নাম জড়িয়ে ছিল। দীর্ঘদিন ধরে মামলাটি তদন্তাধীন ছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হুগলি জেলার বলাগড় এলাকার একটি বাড়ি থেকে ইন্দ্রজিৎ রায়কে গ্রেফতার করা হয়।

তিনি বোলপুর পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের স্বামী বলেও জানা গিয়েছে। গ্রেফতারের পর তাঁকে বোলপুরে নিয়ে আসা হয়েছে। আজ তাঁকে বোলপুর আদালতে তোলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × three =