নিম্নমানের রেশন সামগ্রীর অভিযোগে ফালাকাটায় বিক্ষোভ, বন্ধ দুয়ারে রেশন কর্মসূচি

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ফালাকাটা :: বৃহস্পতিবার ১৮,জুন :: নিম্নমানের খাদ্যসামগ্রী বিতরণের অভিযোগে ফালাকাটা পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের যাদবপল্লি এলাকায় দুয়ারে রেশন কর্মসূচি ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রাহকেরা।

অভিযোগ, সরকারি ঘোষণার পরেও উন্নত মানের খাদ্যসামগ্রীর বদলে নিম্নমানের রেশন দেওয়া হচ্ছে। প্রতিবাদে বহু গ্রাহক রেশন নিতে অস্বীকার করেন এবং কর্মসূচি বন্ধ করে দেন।

গ্রাহকদের দাবি, নতুন তারিখ ও সরকারি ট্যাগ লাগানো সিল-প্যাক বস্তার ভিতরে পুরনো ও নিম্নমানের খাদ্যসামগ্রী রয়েছে।

বিষয়টি খাদ্য দফতরের নজরে আনার কথাও জানিয়েছেন তাঁরা। রেশন ডিলারের পরিবারের সদস্য বিকাশ তালুকদার বলেন, ‘‘সরকারি সিল-প্যাক বস্তা গ্রাহকদের সামনেই খোলা হয়েছে। ভিতরের সামগ্রীর মান যাচাই করা আমাদের পক্ষে সম্ভব নয়।’’

ফালাকাটা খাদ্য সরবরাহ দফতরের এক আধিকারিক জানান, স্থানীয় মিল থেকেই খাদ্যসামগ্রী সংগ্রহ করা হয়। লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 4 =