২৯/ডি নম্বর হরিশ চ্যাটার্জি স্ট্রিটে হঠাৎ সিআইডি হানা দিল মমতার আত্মীয়র বাড়িতে – কিন্তু কেন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বৃহস্পতিবার ১৮,জুন :: আজ দুপুর নাগাদ সিআইডি আধিকারিকদের একটি দল হঠাৎ ওই এলাকায় এসে পৌঁছায়। স্থানীয়দের বয়ান অনুযায়ী, কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই তদন্তকারীরা ফ্ল্যাটের দিকে এগিয়ে যান।

ভেতরে প্রবেশের আগে আধিকারিকরা স্থানীয়দের কাছে একাধিক বিষয়ে খোঁজখবর নেন। এরপর তাঁরা সেই ফ্ল্যাটে যান, যেখানে মমতার ওই আত্মীয় থাকেন ।আজকের এই আচমকা হানা ঠিক কোন মামলার প্রেক্ষিতে, তা নিয়ে তদন্তকারী সংস্থার তরফে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। রহস্য আরও দানা বেঁধেছে কারণ, এই এলাকায় সিআইডির যাতায়াত থাকলেও সরাসরি পরিবারের সদস্যদের ফ্ল্যাটে এমন তল্লাশি খুব একটা দেখা যায়নি।

পানউতোর। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একে সম্পূর্ণভাবে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলে অভিহিত করা হয়েছে। দলের নেতাদের দাবি, পরিকল্পিতভাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তাঁর পরিবারের ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা চালানো হচ্ছে।

যদিও রাজ্যের মন্ত্রী তাপস রায় এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই এবং বিষয়টি সম্পূর্ণ আইনগত তদন্তের বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 − 3 =