রাস্তা নির্মাণের কাজে বাধা দেওয়া এবং কাট মানি চাওয়ার মতো গুরুতর অভিযোগে গ্রেপ্তার বৈষ্ণবনগর বিধানসভার তৃণমূল নেতা কেনারাম মন্ডল।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বৃহস্পতিবার ১৮,জুন :: এবার বৈষ্ণবনগর বিধানসভার প্রাক্তন বিধায়ক চন্দনা সরকারের ঘনিষ্ঠ পুস্পা গ্রেপ্তার। রাস্তা নির্মাণের কাজে বাধা দেওয়া এবং কাট মানি চাওয়ার মতো গুরুতর অভিযোগে গ্রেপ্তার বৈষ্ণবনগর বিধানসভার তৃণমূল নেতা কেনারাম মন্ডল।

পরিবর্তন হয়েছে সরকার কিন্তু পরিবর্তন হয়নি মানুষের তোলা চাওয়া পাওয়া। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার তার এলাকা থেকেই তাকে গ্রেপ্তার করে পুলিশ।

জানা যায়, বৈষ্ণবনগর বিধানসভার বীরনগর ২ গ্রাম পঞ্চায়েতের রাজনগর এলাকার বেগুনটোলায় জেলা পরিষদের একটি ঢালাই রাস্তার কাজের সূচনা হয়েছে।

লোকজন নিয়ে গিয়ে সেই কাজে বাধা দিয়ে কুড়ি হাজার টাকা তোলা চেয়েছে এই তৃণমূল নেতা কেনারাম মন্ডল বলে অভিযোগ করেছেন কাজের ঠিকাদার উত্তম কুমার ঘোষ।

তিনি আরো গুরুতর অভিযোগ করে বলেন টাকা না দিতে চাওয়ায় কেনারাম মন্ডল ৪/৫ জন লোককে নিয়ে কাজ করার সময় শ্রমিকদের শারীরিক নির্জাতন পর্যন্ত করে।

তারপর এই অভিযোগের ভিত্তিতে চলতি মাসের ১৬ তারিখ কালিয়াচক থানায় লিখিত অভিযোগ করেন কন্ট্রাক্টর উত্তম কুমার ঘোষ। তদন্ত শুরু করে বিশেষ সূত্রে খবর পেয়ে গতরাতে গোপন ডেরা থেকে কেনারাম মন্ডলকে গ্রেপ্তার করে কালিয়াচক থানার পুলিশ। বৃহস্পতিবার ধৃত তৃণমূল নেতাকে মালদা জেলা আদালতে পেশ করে কালিয়াচক থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 10 =