নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বৃহস্পতিবার ১৮,জুন :: বৃহস্পতিবার আলিপুর আদালত চত্বরে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে ঘিরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযোগ, বিক্ষোভকারীরা তাঁর উদ্দেশে ডিম নিক্ষেপ করেন। নিরাপত্তাজনিত কারণে তাঁকে কিছু সময়ের জন্য এক আইনজীবীর চেম্বারে অবস্থান করতে হয়।
সূত্রের খবর, একটি মামলার শুনানিতে অংশ নিতে আদালতে এসেছিলেন অরূপ বিশ্বাস। সেই সময় কিছু বিক্ষোভকারী স্লোগান দিতে শুরু করলে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। পরবর্তীতে নিরাপত্তারক্ষীরা তাঁকে সুরক্ষার স্বার্থে একটি আইনজীবীর চেম্বারে নিয়ে যান।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর পুলিশি নিরাপত্তায় একটি জিপে করে তাঁকে আদালত চত্বর থেকে বের করে নিয়ে যাওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে আদালত চত্বরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
বিরোধী শিবিরের দাবি, এই ঘটনা জনঅসন্তোষের প্রতিফলন। অন্যদিকে অরূপ বিশ্বাসের সমর্থকদের অভিযোগ, তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেনস্থা করার চেষ্টা করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে

