জামাইষষ্ঠীর প্রাক্কালে শিলিগুড়ির ফল বাজারে বিক্রি কেমন?

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শুক্রবার ১৯,জুন :: জামাইষষ্ঠীর প্রাক্কালে বাজারে প্রতিবছর ফলের চাহিদা থাকে। আম থেকে জাম, আপেল সহ প্রায় সব রকম ফলেরই চাহিদা উল্লেখযোগ্য পরিমাণে লক্ষ্য করা যায়।

তবে এখন কমে উঠেছে মাছের বাজার সাথে আছে মটনও |

এবারও দেখা গেল জামাইষষ্ঠীর প্রাক্কালে বাজারে রকমারি ফল। তবে ফল বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া, ফল ব্যবসায়ীদের মধ্যে একশ্রেণীর ব্যবসায়ীরা জানিয়েছেন ভালই বিক্রি হচ্ছে, ক্রেতাদের চাহিদা ভালই রয়েছে।

আবার একশ্রেণীর ব্যবসায়ীরা জানান এ বছর জামাইষষ্ঠীর প্রাক্কালে খুব একটা জমে ওঠেনি ফলের বাজার। ফলের দাম বেশি হওয়ার কারণে জমে ওঠেনি বাজার। আম বাদ দিয়ে বেশিরভাগ ফলের দাম বেশি রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + 3 =