বিশ্ব হিন্দু পরিষদ দিনহাটা টাউন এর উদ্যোগে এক বিনামূল্য দন্ত চিকিৎসার আয়োজন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দিনহাটা :: শনিবার ২০,জুন :: বিশ্ব হিন্দু পরিষদ দিনহাটা টাউন এর উদ্যোগ একটি বিনামূল্য স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে আনন্দমার্গ প্রাইমারি স্কুল ময়দানে।

সেখানে উপস্থিত ছিলেন ডাক্তার সুপ্রতিভ রায় যিনি একজন বিশেষ ডেন্টাল সার্জেন যিনি দাঁতের সম্বন্ধে নানান রোগ বিডি ও তার প্রতিরোধ ক্ষমতা কি কি আছে সেটা জানার জন্য ওই স্কুলের সমস্ত বাচ্চাদের থেকে আরম্ভ করে এবং অভিভাবক দের ওষুধ এবং নানান পরামর্শ দেয়।আজকাল প্রায় দেখা যায় দাঁতের সমস্যা একটা বিশাল সমস্যা যেটা না থাকলে আমাদের প্রায় খাওয়া-দাওয়া প্রায় অচল হয়ে যায় সে ক্ষেত্রে দাঁত একটি বড় ভূমিকা পালন করে আমাদের এই শরীরের জন্য। এবং বয়সকালে জাত না থাকলে অনেক কষ্ট ও অসুবিধার মধ্যে পড়তে হয়।

অনেকে হয়তো এই দাঁতকে ছোট হিসেবে দেখে কিন্তু এর যে কি মাহাত্ম্য সেটা অনেকেই বোঝা সম্ভব হয়ে ওঠে না তাই নিয়মিত দাঁত ব্রাশ করার থেকে আরম্ভ করে দাঁতের পরিচর্যা বাঞ্ছনীয় বলে ডাক্তার সুপ্রতিভ রায় উপদেশ দেন প্রতিটি বাচ্চা এবং অভিভাবক কে।

এছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদ ডিনাটাউনের প্রচুর সদস্য থেকে আরম্ভ করে এবং বাহিরগত কিছু লোকের সমাগম হয় এবং তারা এই দন্ত বিশেষজ্ঞ কে তাদের দাঁত সম্পর্কে নানান তথ্য এবং ওষুধ লাগবে বলে জানানো হয়।

এছাড়াও বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে এরকম শিবিরের আয়োজন এই প্রথমবার নয় হয়তো আগামী দিনে আবার অন্য কিছু নিয়ে আয়োজন করা সম্ভব হবে বলে সূত্রে খবর। প্রতিটি বাচ্চা থেকে আরম্ভ করে ও তাদের অভিভাবক সবাই এই পরিষেবার অংশ নিয়ে এই দন্ত চিকিৎসা শিবিরের উপভোগ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + 1 =