তোলাবাজি, হুমকি ও মারধরের অভিযোগে গ্রেপ্তার আরুই অঞ্চলের প্রধান সেখ হাসিম আব্দুল হালিম

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: সোমবার ২২,জুন :: তোলাবাজি, হুমকি ও মারধরের অভিযোগে গ্রেপ্তার হলেন পূর্ব বর্ধমান জেলার রায়না-২ ব্লকের আরুই গ্রাম পঞ্চায়েতের প্রধান সেখ হাসিম আব্দুল হালিম। ধৃতকে পেশ করা রবিবার বর্ধমান জেলা আদালতে।মাধবডিহি থানার পুলিশ তাঁকে আলমপুরে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁর বিরুদ্ধে তোলাবাজি, ভয় দেখানো এবং মারধরের একাধিক অভিযোগ জমা পড়েছিল। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে মাধবডিহি থানার পুলিশ। তদন্তের পরিপ্রেক্ষিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়।

তদন্তের স্বার্থে তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতের কাছে পুলিশ রিমান্ডের আবেদন জানায় মাধবডিহি থানার পুলিশ।

ঘটনাকে কেন্দ্র করে রায়না-২ ব্লক এলাকায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এই বিষয়ে অভিযুক্তের পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 12 =