কাঁকসায় বাম তৃণমূল ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগ দিলো ১৫০ জন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পানাগড় :: সোমবার ২২,জুন :: একদিকে রাজ্যে ভোটে তৃণমূলের ভরাডুবি। তার পরে একের পর একের পর এক তৃণমূল নেতা কর্মীদের দল ছেড়ে অন্য দলে যোগদানের পাশাপাশি

দলের বিরুদ্ধে বিক্ষুব্ধ হওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতে এবার রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদানের হিড়িক প্রকাশ্যে এসেছে ।

পানাগড় বাজারে কংগ্রেসের দলীয় কার্যালয়ে মেগা যোগদান শিবির অনুষ্ঠিত হয়।এদিন কাঁকসার বিদবিহার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জাটগড়িয়া গ্রামের ১৫০ জন তৃণমূল ও সিপিআইএম ছেড়ে কংগ্রেস দলে যোগদান করে।

এদিন পানাগড় বাজারে কংগ্রেসের দলীয় কার্যালয়ে যোগদানকারিদের হাতে কংগ্রেসের দলীয় পতাকা হাতে তুলে দেন জাতীয় কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী,

এছাড়াও ছিলেন কাঁকসা ব্লকের কংগ্রেসের ব্লক সভাপতি পুরব ব্যানার্জি,জেলার সাধারণ সম্পাদক দেবাশীষ বিশ্বাস,ব্লকের কার্যকরী সভাপতি মোজাম্মেল হক সহ অন্যান্যরা।

জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী জানিয়েছেন,রাজ্যে বর্তমানে যা পরিস্থিতি তাতে মানুষ এখন কংগ্রেসকেই পছন্দ করছে।রাজ্যে বিজেপি হোক বা তৃণমূল এরা এখন ধর্মের বিভাজন শুরু করেছে।তাই রাজ্য ও দেশ বাঁচাতে একমাত্র ভরসা কংগ্রেস।তাই মানুষ কংগ্রেসে যোগদান করছেন।

অনেকেই যোগদান করবেন বলে তাদের জানিয়েছেন। আগামী দিনে কাদের কংগ্রেসে যোগদান করানো হবে সেটা বিবেচনা করে অনুষ্ঠানের মাধ্যমে তাদের যোগদান করানো হবে।

মানুষ কংগ্রেসে যোগদান করায় আগামী দিনে কংগ্রেস দল আরও মজবুত হবে এবং আগামী দিনে যে কোনো নির্বাচন হোক না কেন রাজ্যে বিজেপির সাথে কংগ্রেসের লড়াই হবে এবং কংগ্রেস ভালো ফল করবে বলে তার দাবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × five =