লক্ষ্মীপুরে কংগ্রেসের কর্মীসভা জনসভায় পরিণত, যোগ দিল প্রায় ৫০টি পরিবার

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চোপরা :: সোমবার ২২,জুন :: চোপড়া ব্লকের লক্ষ্মীপুর বাজারে ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে এবং যুব কংগ্রেসের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মীসভা ব্যাপক জনসমাগমের কারণে কার্যত জনসভায় পরিণত হয় বলে দাবি কংগ্রেস নেতৃত্বের।

সভায় উপস্থিত ছিলেন ব্লক কংগ্রেস সভাপতি ডা. মশিরুউদ্দিন, কংগ্রেস নেতা জাতিরা আবেদীন, মহিলা কংগ্রেস নেত্রী রঞ্জিতা-সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা জানান, লক্ষ্মীপুর অঞ্চলে সংগঠনকে আরও শক্তিশালী করতে বুথ স্তর পর্যন্ত সাংগঠনিক বিস্তার ঘটানো হবে এবং আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি জোরদার করা হচ্ছে।

কংগ্রেসের দাবি, এদিন প্রায় ৫০টি পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগদান করেছে। নবাগতদের দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান নেতারা।

সভায় বক্তারা আরও অভিযোগ করেন, বিগত পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে বাধার মুখে পড়তে হয়েছিল। তবে আগামী নির্বাচনে গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকলে কংগ্রেস আরও শক্তিশালী লড়াই করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।

সভা শেষে বুথভিত্তিক সংগঠন গঠন, জনসংযোগ বৃদ্ধি এবং লক্ষ্মীপুর অঞ্চলে কংগ্রেসের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করার লক্ষ্যে একাধিক কর্মসূচির ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 13 =