সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: সিকিম :: সোমবার ২২,জুন :: উত্তর সিকিমের মঙ্গন জেলায় টানা বৃষ্টিপাতের ফলে তিস্তা নদীর জলস্তর ক্রমশ বাড়ছে। নদীর জল ‘রবি ঝোরা’ এলাকা ছাড়িয়ে দার্জিলিং রোড পর্যন্ত পৌঁছেছে।
কালিম্পংয়ের তিস্তা বাজারের নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। তিস্তা রোড বন্ধ হয়েছে। ভয়াল তিস্তার গ্রাসে টোটগাঁও এলাকায় ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে মানুষ। এদিকে নাগরাকাটা ভাসছে সুখানী নদীর জলে।
নেওরা, চেল, ঘিস নদী ফুসছে। ভুটানে বৃষ্টির জেরে তোর্সা, কালজানি, ডিমা, বসরা সহ প্রতিটি নদীর জলস্তর বেড়েছে। প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। নাগরাকাটা ব্লকের লুকসান এলাকার কালীখোলা নদী ভয়ঙ্কর চেহারা নিয়েছে। নদীর জল সেতুর উপর দিয়ে বইতে শুরু করায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।

