সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: সোমবার ২২,জুন :: মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল দুই যুবকের। মৃতদের নাম হল যথাক্রমে কৃষ্ণ হালদার বয়স ২৪, ও মিন্টু শীল বয়স ২০ তাঁরা ফুলবাড়ি অঞ্চলের কাশীরাম জোতের বাসিন্দা বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্র অনুসারে আরো জানা গেছে প্রতিদিনের মতো স্কুটি করে একটি চানাচুর কারখানায় কাজে যাচ্ছিলেন ওই দুই যুবক। সেই সময় পিছন দিক থেকে একটি ট্রাক তাদের স্কুটিতে সজোরে ধাক্কা মারে। ধাক্কার জেরে দু’জনই রাস্তায় ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। পুলিশ ট্রাকটিকে আটক করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

