দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁকসা :: মঙ্গলবার ২৩,জুন :: রাজ্যে সরকার পরিবর্তন হওয়ার পর সড়ক দুর্ঘটনা রুখতে রাজ্য সরকারের পক্ষ থেকে নানান বিধি নিষেধ এবং আইন লাগু করা হয়েছিল।

যেখানে বলা হয়েছিল জাতীয় সড়ক বা রাজ্য সড়কের ধারে বেআইনিভাবে কোথাও কোন গাড়ি পার্কিং করতে পারবে না। কারণ রাস্তার ধারে গাড়ি পার্কিং করে রাখার ফলে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা দেখা দেয়।

অনেক ক্ষেত্রে দুর্ঘটনাও ঘটেছে। তাই দুর্ঘটনা রোখার জন্য প্রশাসনের পক্ষ থেকে অবৈধ পার্কিং রুখতে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছিল। কিন্তু প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে পানাগড় বাইপাসে দিবারাত্রি চলছে অবৈধ পার্কিং।

যার কারনে মৃত্যু হল এক বাইক আরোহীর । স্থানীয় সূত্রে জানা গিয়েছে আজ দুপুরে এক বাইক আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় দীর্ঘক্ষণ বাইকসহ বাইক আরোহী রাস্তার ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে।

পরে স্থানীয়রা দেখতে পেয়ে বুদবুদ থানার পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে বুদবুদ থানার পুলিশ পৌঁছে রক্তাক্ত অবস্থায় ওই বাইক আরোহীকে উদ্ধার করে দুর্গাপুর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম গোপাল বাগ, বয়স ৪১ বছর।

দুর্গাপুরে আরা কালীগঞ্জের বাসিন্দা। খবর পেয়ে ঘটনাস্থলে সংবাদমাধ্যমের কর্মীরা পৌছলে সংবাদ মাধ্যমের কর্মীদের কাছে পুলিশ কোনরকম মন্তব্য করতে চাইনি। উল্টে সংবাদ মাধ্যমের কর্মীদের দেখে পুলিশ হেলমেট ফেলে দিয়ে তড়িঘড়ি সেখান থেকে পালিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 3 =