নবদ্বীপে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার সহ গ্রেফতার ৭ জন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নবদ্বীপ :: বুধবার ২৪,জুন :: ট্রাক বোঝাই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হলো নদিয়ার নবদ্বীপে। নবদ্বীপ গৌরাঙ্গ সেতু‌ রোডের পুরোনো টোল এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে নবদ্বীপ থানার পুলিশ।

জানা যায় নবদ্বীপ থানার পুলিশ গোপন সুত্র মারফত খবর পায় যে একটি লরিতে করে বিপুল পরিমাণ গাঁজা পাচার হচ্ছে । এরপরেই নবদ্বীপ থানার পুলিশ সেই লরিটিকে তাড়া করে পাকড়াও করে । পরে সেই লরিটিকে তল্লাশি চালালে লরি  থেকে প্রায় ১২৫ কেজি গাঁজা উদ্ধার হয়।

জানা যায় এই লরিটিকে রাস্তা দেখিয়ে নিয়ে যাওয়ার জন্যে ছিলো একটি স্করপিও গাড়ি । এর পাশাপাশি ঐ লড়ি ও গাড়িটির থেকে চালক সহ মোট ৭ জনকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সুত্রে জানা যায় গাড়িতে ধানের ভূষির সাথে এই গাঁজা ওড়িশা থেকে নদিয়ার নাজিরপুর নিয়ে যাওয়া হচ্ছিল। এই চক্রের সাথে বড় মাথা কারা কারা জড়িত আছে তার তদন্ত শুরু করেছেন নবদ্বীপ থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − 8 =