মাথাভাঙ্গার শনি মন্দির মোড়ে উদ্ধার সদ্যোজাতের ভ্রূণ – চাঞ্চল্য এলাকা জুড়ে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মাথাভাঙ্গা :: শুক্রবার ২৬,জুন :: শুক্রবার সকালে মাথাভাঙ্গা শহরের শনি মন্দির মোড় এলাকায় সদ্যোজাত এক শিশুর ভ্রূণ উদ্ধার হওয়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এলাকার বাসিন্দারা রাস্তার ধারে রক্তাক্ত অবস্থায় খবরের কাগজে মোড়ানো একটি ভ্রূণ পড়ে থাকতে দেখতে পান।

বিষয়টি নজরে আসতেই দ্রুত এলাকাজুড়ে খবর ছড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলে বহু মানুষের ভিড় জমে। পরবর্তীতে স্থানীয়দের পক্ষ থেকে বিষয়টি মাথাভাঙ্গা থানার পুলিশকে জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভ্রূণটি উদ্ধার করে। প্রাথমিক তদন্তের পর সেটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কীভাবে এবং কারা ওই ভ্রূণটি সেখানে ফেলে গিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার রহস্য উদঘাটনে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 1 =