জামিনে মুক্ত আউশগ্রামের ‘ত্রাস’ লালন ও তার ছেলে – অবাক আইনজ্ঞ মহল

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আউসগ্রাম :: শনিবার ২৭,জুন :: ২০২৬ বিধানসভা নির্বাচনের পর তৃণমূলের ক্ষমতার দাপট কমতেই আউশগ্রাম ২ ব্লক তৃণমূল সভাপতি লালন ও তার ছেলের বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমে।

২০২১ সালের ভোট-পরবর্তী হিংসায় এক বিজেপি কর্মীর বাড়ি ও দোকানে হামলা, ভাঙচুর, লুটপাট এবং পরিবারের মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে।

অভিযোগ, প্রায় ৭ লক্ষ টাকার জিনিসপত্র লুট করা হয়েছিল। ঘটনার পর থেকেই এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছিলেন এই বাপ-ছেলে।

পুলিশ দীর্ঘ প্রচেষ্টার পর শুক্রবার ভোররাতে কলকাতার গড়ফা থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। ১৯ মে দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে তাদের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে আদালতে পেশ করা হয়।

ভয়াবহ সব অভিযোগ থাকা সত্ত্বেও তাদের জামিন মঞ্জুর হওয়ায় বিস্মিত খোদ আইনজীবীদের একাংশও। এই ঘটনায় বর্ধমানের রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক শোরগোল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − 2 =