নেপালে আন্তর্জাতিক যোগা, শিলিগুড়ি ছুঁয়ে রওনা ৫৫ জন প্রতিযোগীর

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শনিবার ২৭,জুন :: নেপালে অনুষ্ঠিত ষষ্ঠ আন্তর্জাতিক যোগা চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ ভারতের প্রতিনিধিত্ব করতে রওনা হলো ৫৫ জনের একটি দল।

বিশিষ্ট যোগ শিক্ষক ডাঃ শিব হাজরার নেতৃত্বে পশ্চিমবঙ্গ, ওড়িশা, মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি ও বিহারের বাছাই করা প্রতিভারা এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।

বিশেষজ্ঞদের মতে, এই বিশ্বমঞ্চে ভারতীয়দের পারফরম্যান্স নজরকাড়া হবে। শুক্রবার যাত্রাপথে শিলিগুড়ি নবাঙ্কুর সংঘের পক্ষ থেকে প্রতিযোগীদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। ক্লাবের সম্পাদক প্রসেনজিৎ ঘোষ সকলের হাতে গোলাপ ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট যোগ বিচারক ডাঃ এস কে সেন, যোগ বিশেষজ্ঞ অশ্লেষা পান, সুস্মিতা রায়, বিপ্রাসিস চক্রবর্তী এবং সাংবাদিক সমীর দাস।

এই উদ্যোগ প্রসঙ্গে দলনেতা ডাঃ শিব হাজরা বলেন, “শিলিগুড়ির এই উষ্ণ অভ্যর্থনা ও আন্তরিকতা আমাদের প্রতিযোগীদের মনোবল এবং আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে।

ছাত্র-ছাত্রীরা কঠোর পরিশ্রম করেছে। আমরা অত্যন্ত আশাবাদী যে, এই আন্তর্জাতিক মঞ্চে দেশের নাম উজ্জ্বল করে ও সেরা পারফরম্যান্স দিয়ে প্রচুর পদক জিতেই আমরা স্বদেশে ফিরব।” এই সংবর্ধনা প্রতিযোগীদের মানসিক শক্তি জোগাবে বলে মনে করছে ক্রীড়ামহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + six =