জালে রায়না-২ তৃণমূলের ব্লক সভাপতি ‘বাপ্পা’- কোমরে দড়ি পরিয়ে আদালতে পেশ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রায়না :: রবিবার ২৮,জুন :: তোলাবাজি ও মারধরের অভিযোগে পূর্ব বর্ধমানের পূর্ব বর্ধমান জেলার রায়না-২ ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সৈয়দ কলিমুদ্দিন ওরফে ‘বাপ্পা’কে গ্রেপ্তার করল মাধবডিহি থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবরের ভিত্তিতে শনিবার গভীর রাতে বর্ধমানের নবাহাট এলাকার রেনেসাঁ থেকে তাঁকে আটক করা হয়। পরে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়। অভিযোগ, দীর্ঘদিন ধরেই তিনি গা-ঢাকা দিয়ে ছিলেন।

তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া তোলাবাজি ও মারধরের অভিযোগের তদন্ত চলছিল বলে পুলিশ সূত্রের দাবি। রবিবার সকালে ধৃতকে কোমরে দড়ি পরিয়ে বর্ধমান জেলা আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আদালতের কাছে হেফাজতের আবেদন জানিয়েছে।

এই গ্রেপ্তারিকে কেন্দ্র করে রায়না-সহ পূর্ব বর্ধমান জেলার রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা যায় এতো দিন গা ঢাকা দিয়ে ছিলো। তবে এই ঘটনায় ধৃত নেতা কিংবা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × three =