কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম জয়ন্তীতে দুর্গাপুরে ‘কিশোর বাহিনী’র শ্রদ্ধার্ঘ্য, সুসজ্জিত সাইকেল র‍্যালি

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: রবিবার ২৮,জুন :: রবিবার কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মজয়ন্তী উপলক্ষে দুর্গাপুর ইস্পাত অঞ্চলে আয়োজিত হল বর্ণাঢ্য ‘কিশোর বাহিনীর শ্রদ্ধার্ঘ্য’ অনুষ্ঠান।

এদিন সকালে মিত্র মেলা কিশোর বাহিনীর উদ্যোগে একটি সুসজ্জিত সাইকেল র‍্যালির আয়োজন করা হয়, যেখানে অংশ নেন বহু কিশোর-কিশোরী ও যুব সদস্য।

ফুল ও বিভিন্ন সচেতনতা মূলক বার্তায় সজ্জিত সাইকেল নিয়ে অংশগ্রহণকারীরা দুর্গাপুর ইস্পাত অঞ্চলের বিভিন্ন রাস্তা পরিক্রমা করেন। র‍্যালির মাধ্যমে কবি সুকান্ত ভট্টাচার্যের আদর্শ, দেশপ্রেম, সমাজসেবা এবং মানবিক মূল্যবোধ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার বার্তা তুলে ধরা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষা, স্বাস্থ্য, সমাজসেবা, দেশপ্রেম এবং বিশ্বশান্তির মতো মূল্যবোধকে সামনে রেখেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা কবির স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং সমাজ গঠনে যুবসমাজের ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

মিত্রমেলা কিশোর বাহিনীর উদ্যোগে আয়োজিত এই সাইকেল র‍্যালিকে ঘিরে দুর্গাপুর ইস্পাত অঞ্চলে উৎসবের আবহ তৈরি হয়। বিভিন্ন বয়সের মানুষ এই উদ্যোগকে স্বাগত জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + sixteen =