নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: রবিবার ২৮,জুন :: শনিবার রাত থেকে পাহাড় ও সমতলে টানা বৃষ্টির জেরে বিভিন্ন নদীর জলস্তর বৃদ্ধি পেয়ে কোচবিহারে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তোর্সা নদীর জল বেড়ে যাওয়ায় জেলার বেশ কয়েকটি এলাকা জলমগ্ন হয়ে পড়েছে।
বহু মানুষের বাড়িতে জল ঢুকে যাওয়ায় তারা নিরাপদ ও উঁচু স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।
রবিবার কোচবিহার উত্তর বিধানসভার মধুপুর গ্রাম পঞ্চায়েতের হরিপুরের বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যান বিধায়ক সুকুমার রায়। তিনি ক্ষতিগ্রস্ত মানুষের হাতে ত্রিপল সহ বিভিন্ন ত্রাণসামগ্রী তুলে দেন।
পাশাপাশি বন্যাদুর্গতদের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করতে প্রশাসনের সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে কথা বলেন।

