বারাসাত পৌরসভায় এবার পদত্যাগের হিড়িক পড়লো

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বারাসাত :: মঙ্গলবার ৩০,জুন :: বারাসাত পৌরসভার পুরপ্রধান সুনীল মুখার্জী ও উপপুরপ্রধান তাপস দাশগুপ্ত সহ ন জন কাউন্সিলর পদত্যাগ করলেন। সুনীল বাবু আগেই পদত্যাগ করতে চাইলে জেলাশাসক তাকে পদত্যাগ না করার অনুরোধ করেন।

কিন্তু আজ সাংবাদিক সম্মেলনে তার পদত্যাগ ঘোষণা করে জানালেন, নতুন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নানা চিন্তাভাবনা নিয়ে উন্নয়নের যে ভাবনা ভাবছে তাকে সাধুবাদ জানিয়ে তিনি পদত্যাগ করছেন ।

তার সঙ্গে ভাইস চেয়ারম্যান তাপস দাশগুপ্ত সহ মোট নয় জন কাউন্সিলর পদত্যাগ করেছেন বলে জানা গেছে।

নাগরিক পরিষেবা নিয়ে সাধারণ মানুষের দুশ্চিন্তা থাকলেও সুনীল বাবু জানিয়েছেন, এখন যারা দায়িত্ব নেবেন আমি নিশ্চিত তারা নাগরিক প্রত্যাশা পূরণ করবেন। তবে আগামী দিনে তিনি আর নির্বাচনে লড়াই করবেন না সেকথা জানিয়ে দিয়েছেন সুনীল মুখার্জি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + eighteen =