দলীয় কর্মসূচি চলাকালীন বিধায়ক আলিফা আহমেদের বাড়ির সামনে মহুয়াকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান কালো পতাকা ডিম ও গোবর ছোড়ার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পলাশী :: বুধবার ০১,জুলাই :: কালিগঞ্জের পলাশীতে বিধায়ক আলিফা আহমেদের বাড়িতে তৃণমূলের কর্মসূচি চলাকালীন কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র কে। গো ব্যাক স্লোগান। শুরু ডিম বৃষ্টি সাথে চোর স্লোগান।

সাংসদকে ছোড়ার জন্য রাখা হয়েছে প্যাকেট প্যাকেট গোবর। দলীয় কর্মসূচি চলার সময় ডিম হামলা বলে অভিযোগ সাংসদ মহুয়া মৈত্রের। বুধবার নদিয়ার কালীগঞ্জে একটি দলীয় কর্মসূচিতে যোগদান করেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।

অভিযোগ, কর্মসূচি চলার সময় বাইরে মহিলা ও পুরুষের জমায়েত হয়। অভিযোগ প্রত্যেকেই বিজেপি কর্মী বলে অভিযোগ মহুয়ার। পরিস্থিতি বিগড়ে যাওয়ার আগেই নিজেই সমাজ মাধ্যমে ভিডিও করতে থাকে সাংসদ মহুয়া মৈত্র। সাংসদের অভিযোগ, রাজ্য সরকার বদল হওয়ার পর সংবিধান শিখেয় উঠেছে।

পুলিশ প্রশাসন নির্বিকার। এবার তাকে হামলা করার ছক করেছে বিজেপি। মহুয়া অভিযোগ তোলে,তার দলীয় কর্মসূচি চলার সময় কার্যালয় লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে। উত্তেজনা শুরুর পর পুলিশের কোন হস্তক্ষেপ নেই বলে অভিযোগ করেন মহুয়া মৈত্র। সাংসদ নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানান সোশ্যাল মিডিয়ায়।

মহুয়া বলেন,আমি একজন সাংসদ, পুলিশের উচিত আমার নিরাপত্তার ব্যবস্থা করা। অন্যদিকে এই ঘটনায় তুলকালাম পরিস্থিতি হয় নদিয়ার কালীগঞ্জে। আলিফার বাড়ির সামনে রাস্তার ওপর শয়ে শয়ে বিজেপি কর্মী সমর্থক উত্তেজনা সৃষ্টি করছে বলে দাবি মহুয়ার। পুলিশ নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন তিনি।

নিজ থেকেই আলিফা আহমেদের দোতালা লক্ষ্য করে ছোড়া হচ্ছে ডিম। ইতি মধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে কালিগঞ্জ থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 4 =